ত্রিপুরায় নির্বাচনে বিজেপি জয়ী হওয়ায় গাজোল শহরে মিছিল ও আবির নিয়ে উল্লাসে মাতলো বিজেপির কর্মীরা। বিজেপির সমর্থকরা গাজোল বিজেপি পার্টি অফিসে জমায়েত হন। সেখান থেকে গাজোল শহর পর্যন্ত ব্যান্ডপার্টি নিয়ে এক শোভাযাত্রা সহ বিজয় মিছিল করেন। মিছিলে চলে গেড়ুয়া আবির খেলার পাশাপাশি বাজি পুড়িয়ে উল্লাস। মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
গাজোল বিজেপি সংগঠনের সভাপতি চঞ্চল প্রসাদ চক্রবর্তী জানান, ত্রিপুরা তে শক্তিশালী বামফ্রন্ট কে সড়িয়েছি, এবার পশ্চিমবঙ্গকে জয় করবে বিজেপি বলে তারা দাবী করেন। ত্রিপুরার ৫৯ টি আসনের মধ্যে ৪৩ টি আসন পায় বিজেপি এবং বামফ্রন্ট ১৬ টি আসন পায়, অন্যান্যরা কোন আসন পায়নি।